ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের

শ্রীমঙ্গলে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে মানুষের বসতঘরে অজগর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / ৯৬৪ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে মানুষের বসত ঘরে প্রবেশ করেছে একটি অজগর সাপ। পরে সাপটিকে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রণী সেবা ফাউন্ডেশন উদ্ধার করে বনবিভাগকে হস্তান্তর করে।

রোববার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের উত্তর ভাড়াউড়া এলাকার আহমদ আলীর বসত ঘর থেকে সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। সজল দেব জানান, আহমদ আলী নামের এক ব্যক্তির বসত ঘরে অজগর সাপ ঢুকে যায়। সাপটি দেখে বাড়ির লোকজন ভয় ও আতঙ্কিত হয়ে পড়ে।

পরে বাড়ির মালিক আহমদ আলী তার ঘরে সাপ ঢুকার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মারুফ মিয়াকে জানায়। ইউপি সদস্য কেউ যেনো সাপটিকে না মারে সে নির্দেশ দিয়ে সাপটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে দ্রæত গিয়ে সাপটিকে আহমদ আলীর ঘর থেকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে রাত ৮টার দিকে উদ্ধার করা অজগর সাপটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

উদ্ধার করা অজগর সাপটি সাড়ে ৯ফুট লম্বা এর ওজন প্রায় ১৩ কেজি বলে জানান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

তিনি আরো জানান, বনে খাবারের সংকঠ দেখা দেওয়ায় প্রায় সময়ই খাবারের সন্ধানে প্রাণীগুলো লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ছে। কোনো কোনো সময় অসচেতন মানুষের কবলে পড়ে বিভিন্ন প্রজাতির প্রাণী মারাও পড়ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

শ্রীমঙ্গলে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে মানুষের বসতঘরে অজগর

আপডেট সময় ০৫:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২