ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী

শ্রীমঙ্গলে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিটিআরআই এলাকার বাসিন্দা আবু তাহের নামের এক ভুক্তভোগী মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

এসময় তিনি বলেন, উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের বেগুনবাড়ি এলাকায় তাদের নিজস্ব ৬ একর সোয়া ৭১ শতক ভূমি এবং জৈনিক নির্মল ঘোষ ও তাপস ঘোষ গংদের কাছ থেকে ৬৫ শতাংশ ভূমি লিজ নিয়ে কৃষিপন্য ফলিয়ে জীবিকা নির্বাহ করতাম। গত ২১ মে ২০২৩ সালে শ্রীমঙ্গলের সখিনা সিএনজি রিফুয়েলিং ও ফিলিং স্টেশনের সত্বাধিকারী শের আলী চৌধুরী হেলালসহ ১১ জন প্রভাবশালী ব্যাক্তি আমাদের পাশের ১০ একর ৬৫ শতক জমি ক্রয় করেন।

তিনি বলেন, ওই জমিটি ক্রয় করার পর আমাদের দখলীয় জমির বেশ কিছু ভূমি শের আলী চৌধুরী হেলাল জোরপূর্বক দখল করে নেন। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার স্থানীয় মুরব্বীদের মধ্যস্থতায় বিচার শালিসে বসি। কিন্তু বিচার না মেনে তারা আমাদের নানানভাবে হুমকি দিতে থাকেন।

আবু তাহের আরো বলেন, শের আলী হেলাল চৌধুরীর সাথে মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্যসহ প্রভাবশালী ব্যাক্তিদের সুসম্পর্ক থাকায় আমরা তখন কোন জায়গা থেকে সাহায্য না পাওয়ায় আমরা আমাদের জমিতে যেতে পারিনি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমরা জমি দখলের বিষয়ে প্রশাসনের সাহায্য চাই।

এ ব্যাপারে জানতে চাইলে শের আলী চৌধুরী হেলালকে মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

আপডেট সময় ০৭:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪