ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ১১০ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৯ নভেম্বর) বাদ আসর শহরের কালীঘাট রোড বাইতুল আমান জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শ্রীমঙ্গল উপজেলা শাখা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মিয়া মধু।

শ্রীমঙ্গল উপজেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ মুস্তাকিন আলীর সার্বিক তত্ত্বাবধানে ‎অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিফ, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুল জব্বার আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলকাছ মিয়া, শ্রীমঙ্গল উপজেলা কৃষক দল নেতা আব্দুল করিম, আব্দুল হান্নান, মো. মাহফুজ, মো. মনফর, মো. জাহিদ মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আপোষহীন। তিনি সর্বদলীয় শ্রদ্ধার ব্যক্তি, গণতন্ত্রের প্রতীক। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সুস্থ থাকা ভীষণ প্রয়োজন। আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মাদ্রাসার শিশুদের দিয়ে কোরআন খতম করিয়েছি। তিনি দেশের গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার কারণে নিজের সন্তানকে হারিয়েছেন, নানান নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও কখনো দেশ ছেড়ে যাননি। আপনারা সবাই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল

আপডেট সময় ০৮:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫