ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

সড়কের রেলিংয়ে ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন,নিহত – ৭

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ৫৩১ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মাদারীপুর হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মালিগ্রাম ফ্লাইওভারের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় অ্যাম্বুলেন্সের সামনে অংশটি ফ্লাইওভারের রেলিং এ গিয়ে আঘাত লাগে। পরে অ্যাম্বুলেন্সে থাকা সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ মাহমুদ জানান, অ্যাম্বুলেন্সের ভেতরে পাঁচ থেকে সাতজন যাত্রী ছিলেন। তারা সবাই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। চালক মৃদুলকে (৪১) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও দুজন শিশু রয়েছে বলে জানিয়েছেন শিবচর হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জাফর বলেন, অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে অঙ্গার হয়ে গেছে। মরদেহ শনাক্তের চেষ্টা চালাচ্ছি।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সড়কের রেলিংয়ে ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন,নিহত – ৭

আপডেট সময় ০৮:১৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩