ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা ইয়াজিদ আলীসহ আহত ৩

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৬৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ইয়াজিদ আলী এক সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা আনুমানিক ২ টায় উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

তিনি বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ওই ঘটনায় আহত তার ছেলে ইব্রাহিম আলী (৪২) ও ভাতিজা হাবিবুর রহমান (৪৩)গুরুতর আহত হলে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের ছেলে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত এস এম শামসুদ্দিন অভিযোগ করেন জমিজমা নিয়ে এলাকার  কাদির এর ছেলেদের সাথে তাদের বিরোধ চলছিলো। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে কাদির মিয়ার ছেলে আব্দুল মালিকের নেতৃত্বে তার পিতা বীর মুক্তিযোদ্ধা ইয়াজিদ আলীর ওপর সন্তাসী হামলা করা হয়।

এসময় মুক্তিযোদ্ধাকে বাচাতে এসে গুরুতর আহত হন ইব্রাহিম ও হাবিব। এলাকার লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম ও হাবিব কে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন।

এব্যাপারে জানতে চাইলে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আব্দুস ছালেক জানান, মুক্তিযোদ্ধার পরিবার আমাকে ফোনে এই ঘটনা জানালে আমি থানায় এসে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা ইয়াজিদ আলীসহ আহত ৩

আপডেট সময় ০৩:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩