ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ৫৯৫ বার পড়া হয়েছে

সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন নিশ্চিত করা, শিক্ষা উপকরণসহ সকল নিত্যপণ্যের দাম কমানো, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দেয়া, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ বাতিল করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।

রোববার ১৫ অক্টোবর দূপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে সংগঠনের কলেজ সংগঠক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও রাজিব সূত্রধরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, সভাপতি বিশ্বজিৎ নন্দী, সহ-সভাপতি প্রিতম দাস, কলেজ সংগঠক হিরন আহমেদ প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রোকসানা আফরোজ আশা।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনে জর্জরিত বাংলাদেশের কোথাও বিন্দু পরিমান গণতান্ত্রিক পরিবেশ নাই। শিক্ষাঙ্গনে সন্ত্রাস-দখলদারিত্বের ফলে ক্যাম্পাসগুলোতে একটা ভয়ের পরিবেশ বিরাজ করছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রদানের পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং আবাসন ও পরিবহন সংকটে জর্জরিত শিক্ষা প্রতিষ্ঠান। সাথে আছে সরকার দলিয় ছাত্র সংগঠনের দখলদারিত্বে।

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন না দেয়ার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি বিরাজ করছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে নতুন আইনের মাধ্যমে জনগণের কথাবলার স্বাধীনতা সহ সকল ক্ষমতা হরণের আয়োজন করছে সরকার।

সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ সকল নিবর্তন মূলক আইন বাতিল সহ জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার আন্দোলন বেগবান করতে ছাত্র-জনতার আন্দোলন গড়ে তুলতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৩:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩