ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বড়লেখায় ৫২ বিজিবির হাতে ধরা পড়েছে ভারতীয় চা পাতা,জিরা ও মদ সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সাংবাদিক মকসুদ‌ আর নেই

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • / ১৫৮০ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ‌ মারা গেছেন।

বৃহস্পতিবার (২২আগস্ট) রাত ৩টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গালিব আহমদ নামে এক কৃষি ব্যাংক কর্মকর্তা।

নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর ছেলে।

সহকর্মীদের সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে ব্যাংক কর্মকর্তা গালিব আহমদ ও মকসুদ আহমদ মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি কুকুর মোটরসাইকেলের সামনে পড়ে যায়। এসময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে ব্রেক করেন গালিব। তখন পেছনে বসে থাকা সাংবাদিক মকসুদ আহমদ ছিটকে গিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে আহত হন। ঘটনাস্থলে প্রায় ৫ মিনিটি মকসুদ আহমদ ও গালিব পড়ে ছিলেন। পরবর্তীতে আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মকসুদ আহমদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ব্যাংক কর্মকর্তা গালিব হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে, নিহত মকসুদ আহমদের জানাজার নামাজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় তার নিজ গ্রামের (মইয়ারচর) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক মকসুদ‌ আর নেই

আপডেট সময় ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪