ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা মৌলভীবাজারে নির্বাচনী নিরাপত্তা নিয়ে যৌথ বাহিনীর মহড়া ধানের শীষ বিজয়ী হলে এম সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে” — সফিউর রহমান মৌলভীবাজার–৩ আসন দাঁড়িপাল্লার প্রার্থীকে ‘ভুয়া’ বললেন বিএনপি নেতা

সাংবাদিক সালমান ফরিদের পিতার দাফন সম্পন্ন,মৌলভীবাজার২৪ ডট কমের শোক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  দৈনিক রূপালী বাংলাদেশের সিলেটের ব্যুরো প্রধান ও দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক, কবি-কথাশিল্পী সালমান ফরিদের পিতা বিশিষ্ট সমাজ সেবক, বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী আলহাজ্ব মহি উদ্দিন আহমদ (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহি উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে দুরারোগ্যব্যাধিতে ভোগছিলেন।

মৃত্যুকালে তিন ছেলে, তিন মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার গন্ধার কাপন গ্রামে। ওইদিন বেলা ২টায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মহিউদ্দিন আহমদ ১৯৫৩ সালের ১৩ নভেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি আনজুমানে আল ইসলাহে একনিষ্ঠ কর্মী ছিলেন। সংগঠনের কালিগঞ্জ বাজার আঞ্চলিক শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। কালিগঞ্জ বাজারে অবস্থিত আল ইর্শাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা।

সাংবাদিক  সালমান ফরিদের বাবা  আলহাজ্ব মহি উদ্দিন আহমদের মৃত্যুতে মৌলভীবাজার২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক মো: মাহবুবুর রহমান রাহেল তার  রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক সালমান ফরিদের পিতার দাফন সম্পন্ন,মৌলভীবাজার২৪ ডট কমের শোক

আপডেট সময় ০৯:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫