ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বড়লেখায় ৫২ বিজিবির হাতে ধরা পড়েছে ভারতীয় চা পাতা,জিরা ও মদ সংরক্ষিত নারী সংসদ সদস্য বেগম খালেদা রব্বানী দেখতে হাসপাতালে এমপি নাসের রহমান অপপ্রচারের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা বিএনপির প্রতিবাদ মৌলভীবাজারে “বর্ণমালার মিছিল” নামে এক ব্যতিক্রমধর্মী শোভাযাত্রা বাবা তারেক রহমানকে নিয়ে মেয়ে জাইমা রহমানের পোস্ট জাসাস মৌলভীবাজার পৌর আহবায়ক কমিটি গঠন পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নি-হ-ত ৩ একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল শনিবার মৌলভীবাজারে আসছেন না প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে নারী আইনজীবী আটক 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ১৫০৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও খলিফা হযরত উমর (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আইনজীবীর  উমাইরা ইসলাম (৩৫)কে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শহরের ক্লাব রোড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। উমায়রা ইসলাম ওরফে উমায়রা সদর উপজেলার আগিউন গ্রামের মৃত-গৌউছুল ইসলাম ওরফে কুটি মিয়া মেয়ে। বর্তমানে ক্লাব রোড মুসলিম কোয়ার্টার ভাড়াটিয়া বাসায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উমাইরা ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী (সা.) ও তার সাহাবিদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে আসছিলেন। বিষয়টি সম্প্রতি স্থানীয়দের নজরে আসলে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উমাইরা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

তিনি বলেন আইনগত প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকেই উমাইরা ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে নারী আইনজীবী আটক 

আপডেট সময় ১১:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫