ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের নাসের রহমানের সাথে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা

সারা দেশে আগামী রবি ও সোমবার হরতাল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ৫৭৩ বার পড়া হয়েছে

সারা দেশে আগামী রবি ও সোমবার হরতাল ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করল দলটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দুই দিন হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘এই সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে এক দফা এবং বুধবার নির্বাচন কমিশন যে একতরফা তফসিল ঘোষণা করেছে, তার প্রতিবাদে হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’

ঢাকাসহ দেশব্যাপী রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল চলবে বলে জানান এই বিএনপি নেতা।

নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক বিভেদের মধ্যে বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপি ও এর সমমনা দলগুলোর পাশাপাশি বাম গণতান্ত্রিক জোটও এ তফসিল প্রত্যাখ্যান করেছে।

তফসিল ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। বিএনপির সঙ্গে সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চও বুধবার দিনব্যাপী হরতাল করেছে। এর সঙ্গে বিএনপির পঞ্চম দফা অবরোধ কর্মসূচি চলছে।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকেই হরতাল–অবরোধের মতো কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছে দেশবাসী। ওই সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করে কারাবন্দী করা হয়েছে। দেশজুড়ে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় এখনো চলছে।

এর মধ্যেই সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ধারাবাহিকভাবে অবরোধ কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। দেশের প্রধান দুই রাজনৈতিক শিবিরের এমন বিরোধী অবস্থানের মধ্যে গতকাল ঘোষিত তফসিলে আগামী ৭ জানুয়ারি ২০২৪ জাতীয় নির্বাচনের ভোটের তারিখ রাখা হয়েছে। এরপর বিএনপি চলমান আন্দোলনে নতুন কর্মসূচির ঘোষণা দিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সারা দেশে আগামী রবি ও সোমবার হরতাল

আপডেট সময় ০৬:২৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩