ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায়

সালমান শাহ্‌র শহরে পরীমণি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • / ৬৭৪ বার পড়া হয়েছে

শুটিংয়ের ব্যস্ততা না থাকায় স্বামী-সন্তানসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। তাদের ঘুরে বেড়ানোর সুন্দর মুহূর্তগুলো বরাবরই নেটিজেনদের সঙ্গে ভাগ করে নেন তিনি। আপাতত মাস খানেক সিলেটে থাকার কথা ভাবছেন রাজ্যের মা।
বুধবার (২৬ এপ্রিল) রাতে ফেসবুক স্ট্যাটাসে পরী লেখেন, ‘ভাবতেছি সিলেট মাস খানেক থাকব। আফটারঅল শ্বশুরবাড়ির এলাকা!’ সেই পোস্টে সিলেট ডিভিশনকে ট্যাগ করেছেন এই অভিনেত্রী।

এদিকে মুহূর্তেই পরীর সেই ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। তাদের একজন লিখেছেন, ‘সালমান শাহ্‌র শহরে স্বাগতম।

আরেকজন লেখেন, ‘সিলেট সুন্দর।’

অন্যজন লিখেছেন, ‘সিলেটের মানুষ অনেক ভদ্র।

মজার ছলে একজন লিখেছেন, ‘এদিকে তোমার (পরী) জামাই আমাকে বলেছে, আমরা যে সিলেট কাউকে বলিস না।’

তার সেই মন্তব্যের জবাবে পরী লেখেন, ‘তুমি শুধু বলে বেড়াও নাকি!’

জানা গেছে, চিত্রনায়ক শরিফুল রাজের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার আলমপুর গ্রামে। তবে তিনি বড় হয়েছেন সিলেটে। তার বাবা সেখানে চাকরি করতেন।

এর আগে, গেলো রোজার প্রথম দিনেই রাজ ও রাজ্যকে নিয়ে মায়ের বাড়িতে উড়ে গিয়েছিলেন পরীমণি। হেলিকপ্টারে যাওয়ার মুহূর্তের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে লিখেছিলেন, ‘রাজ্য প্রথমবার মায়ের বাড়ি যায়।’

সম্প্রতি পরীর সাফল্যে নতুন পালক যোগ হয়েছে। ওপার বাংলার জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট সন্ধ্যা’ আয়োজনে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন পরীমণি। এই প্রাপ্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজ্যের মা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সালমান শাহ্‌র শহরে পরীমণি

আপডেট সময় ০৯:১৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩