ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজারের পূজা মণ্ডপ পরিদর্শন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৭২ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান।

সোমবার সন্ধ্যায় তিনি প্রথমে মৌলভীবাজার সদরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল মাঠের মহেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এরপর রাতে তিনি রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী পাচগাঁও পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

ডিআইজি মহোদয় সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। তিনি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এর আগে ডিআইজি মহোদয় মৌলভীবাজার পৌঁছালে তাকে স্বাগত জানান জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খায়েরসহ জেলা পুলিশ এবং রেঞ্জ অফিসের কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজারের পূজা মণ্ডপ পরিদর্শন

আপডেট সময় ১১:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫