ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের

সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে ফেসবুকে লাইভ করা নয়নের বাড়ীতে লাশ পৌছালে শোকের ছায়া

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • / ১১২৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: ফেসবুকে লাইভ করে আগুনের তথ্য দেয়া অলিউর রহমান নয়নের লাশ মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের বাড়িতে পৌছালে শোকের ছায়া নেমে আসে।

সোমবার ৬ জুন সকাল সাড়ে ৯ টায় দিকে একটি এম্বুলেন্সে করে লাশ পৌছালে শেষ বারের মতো এক নজর দেখতে অসংখ্য মানুষ ভিড় করেন তার বাড়ীতে। তার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেননা নয়নের মা-বাবা প্রতিবেশীসহ এলাকার সাধারণ মানুষ। পরে বাদ যোহর নামাজে যানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

নয়নের চাচা মাওলানা রমজান আলী জানান, সর্বশেষ গত ঈদুউল ফেতরে বাড়ী এসেছিলো নয়ন। কয়েকদিন থেকে আবার চলে যায় সীতাকুণ্ডে। রবিবার রাতে তারা লাশ গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাফন কাফনের জন্য নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। আরও ২ লাখ টাকা তাদেরকে দেওয়া হবে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবী করেন।

উল্লেখ্য, শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সীতাকুন্ড কন্টেইনার ডিপোতে কর্মরত শ্রমিক অলিউর রহমান নয়ন ফেসবুকে লাইভ করার সময় নিহত হয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে ফেসবুকে লাইভ করা নয়নের বাড়ীতে লাশ পৌছালে শোকের ছায়া

আপডেট সময় ১১:০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২