ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চা শ্রমিকদের অধিকার রক্ষায় সংসদে বিল আনার ঘোষণা এম নাসের রহমানের কোটচাঁদপুর গলায় ফাঁ-স দিয়ে আ ত্ম হ ত্যা মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মা–বোনসহ পরিবারের সবাইকে ভোট কেন্দ্রে নেওয়ার আহ্বান নাসের রহমান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান কোটচাঁদপুরে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ আটক ১ কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি

স্নিগ্ধা চৌধুরী তাহসানের গানের মডেল

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • / ৬৫৩ বার পড়া হয়েছে

জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘রাস্তা’য় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তরুণ মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর। রায়হান রাফির পরিচালনায় এ সিনেমায় স্নিগ্ধার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। শিগগিরই শুটিং শুরু হবে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

অভিষেক সিনেমার শুটিং শুরুর আগে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের নতুন গানের ভিডিওতে মডেল হলেন স্নিগ্ধা। ‘সেই তুমি কে’ গানটির কথাও লিখেছেন তাহসান। এছাড়া সাজিদ সরকারের সঙ্গে যৌথভাবে গানটির সুরও করেছেন। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।

সম্প্রতি কক্সবাজারে গানটির ভিডিওচিত্রের শুটিং সম্পন্ন হয়েছে। প্রেক্ষাগৃহের ব্যানারে ভিডিওটি নির্মাণ করছেন শাহরিয়ার পলক। তাহসান জানিয়েছেন, ‘গানের কথার সঙ্গে মিল রেখে আমরা ভিডিওটি করছি। ভিডিওতে অনেক নতুনত্ব থাকছে। দর্শক-শ্রোতারা দেখলেই সেটা বুঝতে পারবেন। আপাতত আর বেশি কিছু বলতে চাই না।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

স্নিগ্ধা চৌধুরী তাহসানের গানের মডেল

আপডেট সময় ১১:৫৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২