ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময়

স্বর্ণা দাসকে ছাড়া প্রথম নববর্ষ; পরিবারকে বিজিবির সহায়তা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ২৯১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সীমান্তে গত ১ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত স্বর্ণা দাসের মৃত্যুর পর তার পরিবারের প্রথম পহেলা বৈশাখ পার হলো। মেয়েকে হারানোর শোকে দগ্ধ পিতামাতার পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার নববর্ষের দিনে বিয়ানীবাজার (৫২ বিজিবি) ব্যাটালিয়নের পক্ষ থেকে স্বর্ণার পরিবারকে উন্নত জাতের ফিজিয়ান একটি গাভী উপহার দেওয়া হয়েছে।

গাভী উপহার দেওয়ার পাশাপাশি নববর্ষের উৎসবে স্বর্ণার পরিবারকে সঙ্গ দেয় বিজিবির সদস্যরা। সেই সঙ্গে ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির প্রতিনিধি দলও নগদ অর্থ সহায়তা দিয়ে পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতা জানায়।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস বলেন, আমরা মেয়েকে হারিয়ে ভীষণ শোকাহত। বিজিবি শুরু থেকেই আমাদের পাশে ছিল। আজকে উন্নত জাতের গাভী উপহার দেওয়ায় বিজিবির মহাপরিচালক ও পুরো ব্যাটালিয়নকে ধন্যবাদ জানাই।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান বলেন, স্বর্ণা দাসের মৃত্যু অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা শুরু থেকেই এ পরিবারের পাশে আছি, সবসময়ই থাকব। শোকের এই দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে মনে করি।

এসময় বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক, সিনিয়র সাংবাদিক সালেহ বিপ্লব, মোহসীন উল হাকিম, ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল, সাধারণ সম্পাদক সজিব খান, দপ্তর সম্পাদক ওমর ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন।

নববর্ষের এই দিনে বিজিবির মানবিক উদ্যোগ শুধু স্বর্ণা দাসের পরিবারকেই সাহস ও সমবেদনা দেয়নি, স্থানীয় বাসিন্দাদের মাঝেও অনুপ্রেরণা ও আশার আলো জুগিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্বর্ণা দাসকে ছাড়া প্রথম নববর্ষ; পরিবারকে বিজিবির সহায়তা

আপডেট সময় ০৭:০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫