ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ মৌলভীবাজার শহরের বিউটি পার্লারে মেয়াদোত্তীর্ণ ক্রিম ব্যবহার,জরিমানা আদায় চ্যানেল ওয়ান এ মৌলভীবাজারে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া

স্বামীর সঙ্গে বিচ্ছেদ অভিনেত্রী জিনাত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / ৩৭৪ বার পড়া হয়েছে

ছয় বছর সংসারের পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল অভিনেত্রী জিনাত সানু স্বাগতার। বিচ্ছেদের খবরটি গণমাধ্যমকে স্বাগতা নিজেই নিশ্চিত করেছেন।

দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন অভিনেত্রী স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান।

বিচ্ছেদের বিষয়ে স্বাগতা জানান, দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই দুই পরিবার মিলে একটা পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়।

এই অভিনেত্রী বলেন, আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।

নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা- প্রশ্নে স্বাগতা বললেন, কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবন চলার পথে কারো না কারো সঙ্গে সম্পর্কে জড়ায়। তবে এখনো তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

স্বামীর সঙ্গে বিচ্ছেদ অভিনেত্রী জিনাত

আপডেট সময় ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২