ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজারে শীতবস্ত্র বিতরণ ও কেক কেটে উদযাপন মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির উদ্বোধন থার্স্ট ফর নলেজ মৌলভীবাজারের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো: র‍্যাফেল ড্রতে জিতে নিন স্মার্টফোন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংর্বধনা মৌলভীবাজার-৩: আহমদ বিলালের নির্বাচনী উঠান বৈঠকে উন্নয়ন ও দুর্নীতি নির্মূলের প্রতিশ্রুতি

হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৭

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৮১১ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে চাঞ্চল্যকর জলিল মিয়া হত্যা মামলার চার আসামীসহ ৭ জনকে গ্রেফতার করেছে জুড়ী থানার পুলিশ।

বৃহস্পতিবার দিরাই ও বড়লেখা থানা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জুড়ী থানায় চাঞ্চল্যকর জলিল মিয়া হত্যা মামলার (মামলা নং-০৪, তারিখ-১৫.৪.২৩ খ্রিঃ) তদন্ত কর্মকর্তা এস আই অঞ্জন কুমার দাস এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন প্রত্যন্ত হাওরাঞ্চলের হাতিয়া গ্রামে অভিযান চালায়।

এ সময় হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী ছিনু মিয়া, সুমন মিয়া, রাসেল মিয়া ও পারুল মিয়াকে গ্রেফতার করা হয়। একই সাথে জুড়ী থানার এস আই ফরহাদ মিয়ার নেতৃত্বে অপর একটি দল মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করে।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন জানান- ১৪ এপ্রিল সন্ধ্যা ৭ টায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ চাটেরা গ্রামে জমি ও মসজিদের টাকার হিসাব নিয়ে সৃষ্ট হামলায় গ্রামের সখাদ মিয়ার পুত্র জলিল মিয়া (৬০) নিহত হন।

এ ঘটনায় ইতিপূর্বে ২ জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৭

আপডেট সময় ১০:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩