ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান মৌলভীবাজার ৪টি আসনে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন রমজান উপলক্ষে মৌলভীবাজারে আত্মার আত্মীয় নগদ টাকা বিতরণ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছায় এম নাসের রহমান বিজয়ের পর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা এম নাসের রহমানের ঝিনাইদহ – ৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দী বিএনপি ও জামায়াত নেতার আলিঙ্গন ও কুশল বিনিময় আব্দুল মান্নানকে মিষ্টিমুখ করালেন নাসের রহমান

হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসানের জামিন

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ১৩১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার বক্তব্য দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা জুলাইযোদ্ধা মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত।

রোববার সকাল সোয়া ১০টায় শুনানি শেষে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-৩ আবদুল মান্নান এর আদালতে মাহদীর জামিন মঞ্জুর করেন।

এর আগে সকাল ৮টায় তাকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদীকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

উক্ত ঘটনায় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব‍্যবস্থা নেয়া হয়েছে। এর আগে শনিবার রাত পৌণে ৮টায় তাকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে আটক করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। আটকের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নেয়া হয়। ঘটনার পর সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে জড়ো হয়ে তাকে গ্রেফতারের প্রতিবাদে রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করে। ঢাকা শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম। তিনি বলেন, মাহদীকে পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদী হাসানের জামিন

আপডেট সময় ১২:৩৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬