ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিশ্বাসঘাতকদের ইতিহাস মানুষ ঘৃণাভরে স্মরণ করে: জাকারিয়া হোসেন জাকি নূরানী হিফজুল কোরআন মাদ্রাসায় পবিত্র রমজান উপলক্ষে ‘দারুল ক্বেরাত’ জামায়াত আমিরের সমাবেশস্থল পরিদর্শন করলেন এসপি নির্বাচনের নিরাপত্তায় কুলাউড়ায় বিজিবির ব্যাপক প্রস্তুতি যে দল কর্মজীবী নারীদের ‘বেশ্যা’ বলে, তাদের মন থেকে মুছে ফেলতে হবে” : নাসের রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর সাথে হাজীপুর দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ তারেক রহমান পালিয়ে যাননি, ইতিহাস বিকৃত করছে জামায়াত—এম নাসের রহমান গ্যাস সংযোগ, বেহাল সড়ক ও বন্যা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আহমদ বিলালের তারেক রহমান ইস্যুতে রাজনৈতিক বিতর্ক, মুখোমুখি অবস্থানে বিএনপি–জামায়াত প্রার্থীর স্বজনদের সরব উপস্থিতিতে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা

হযরত শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৩৭০ বার পড়া হয়েছে

মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুরে অবস্থিত হযরত শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ আশরাফ মাহমুদ। এছাড়া অভিভাবক সদস্য অসিত রঞ্জন পালও বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন বলেন, “চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এ-প্লাস অর্জন করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফল মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “এসএসসি পরীক্ষার আগে টেস্ট ও প্রিটেস্ট পরীক্ষায় যারা অকৃতকার্য হয়, তাদের পাস করাতে তদবির করা হয়—এটা অত্যন্ত ক্ষতিকর প্রবণতা। এমন অনৈতিক চাপ প্রয়োগ বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নের মাধ্যমেই এগিয়ে নিতে হবে।”

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের পাশাপাশি ঘরে লেখাপড়ায় মনোযোগ দিচ্ছে কি না, সে বিষয়েও নজর রাখা জরুরি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হযরত শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫