ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান মৌলভীবাজারে ধানের শীষের ঐতিহাসিক শেষ মিছিল, ভোটকেন্দ্র পাহারার আহ্বান মনু নদী রক্ষা ও চার লেন সড়কের প্রতিশ্রুতি আহমদ বিলালের

হরতালের সমর্থনে মৌলভীবাজারে বিএনপির বি ক্ষো ভ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / ৭৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শমসেরনগর রোড থেকে শুরু হয়ে শাহ মোস্তফা কলেজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানানো হয়।

বিক্ষোভে মিছিলে অংশ নেন সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল,
সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ,জেলা তাতিদলের সাবেক সদস্য সচিব শফিউল আলম জগলু,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজিব,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, সদর উপজেলা বিএনপির সমাজ সেবা সম্পাদক মিজানুর রহমান খান,যুবনেতা রুমেল খান,সহ-যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মিয়া, যুবদল নেতা আবু সুফিয়ান,জাবেদ আহমেদ প্রমুখ।

এসময় নেতাকর্মীরা হরতালের সমর্থনে সরকারের পতনসহ নির্বাচনের তফসিল বাতিল চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে দ্বাদশ সংসদের ফরমায়েশি নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একতরফা ও তামাশার এ নির্বাচন কেউ মানে না। গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট এই গনবিরোধী দল আওয়ামী লীগ অবৈধভাবে সরকারে টিকে থাকাতে চায়। সে আশা দূরেবালি হবে। তাই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো রাজপথে রয়েছে। দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হরতালের সমর্থনে মৌলভীবাজারে বিএনপির বি ক্ষো ভ

আপডেট সময় ০৪:০৮:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩