ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মৌলভীবাজারে শপথের পর বিএনপির উদ্যাগে ব্যানার-ফেস্টুন অপসারণ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তারেক রহমান মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরন মৌলভীবাজারে চলন্ত যাত্রীবাহী বাসে পাথর নিক্ষেপ যাত্রীরা হতাশ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক জয়নুল হক পবিত্র রমজান উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্ধন্দীতায় নিয়ামুল হক বিজয়ী অনিয়ম-বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা… এম নাসের রহমান

১৪৬ কনস্টেবলকে একযোগে ঢাকায় বদলি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • / ৫৯৮ বার পড়া হয়েছে

পুলিশের ১৪৬ জন কনস্টেবলকে দেশের বিভিন্ন জেলা থেকে একযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। পুলিশ সদর দপ্তর বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ।

প্রজ্ঞাপনে ১৪৭ জন কনস্টেবলকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে নাটোর জেলা পুলিশের একজনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। বাকিদের ঢাকায় বদলি করা হয়েছে। আদেশটিতে স্বাক্ষর করেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-৩) মো. মাহবুবুল করিম।

এই আদেশে প্রত্যেককে ৩০ আগস্টের মধ্যে নিজ নিজ কাজ বুঝিয়ে দিয়ে কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। অন্যথায় ৩১ আগস্ট তাদের স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

১৪৬ কনস্টেবলকে একযোগে ঢাকায় বদলি

আপডেট সময় ০৭:৪৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২