ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার -১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৪ বেসরকারিভাবে বিএনপি বিজয়ী মৌলভীবাজার ৩ আসনে বেসরকারি ফলাফলে বিএনপি বিজয়ী বিভিন্ন ভোট কেন্দ্র এবং ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে মৌলভীবাজার–৩ আসনে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের ভোট প্রদান শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার-৩ আসন সুষ্ঠু ভোট উপহার দিয়ে ঘরে ফিরবে সেনাবাহিনী সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন, ইনশাআল্লাহ,আমাদের বিজয় সুনিশ্চিত হবে”– এম নাসের রহমান

১৫৩ উপজেলায় নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল বৃহস্পতিবার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / ৫৮৩ বার পড়া হয়েছে

প্রথম ধাপের ১৫৩ উপজেলায় নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল বৃহস্পতিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সব উপজেলায়ই ভোটগ্রহণ করা হবে ব্যালট ও ইভিএমে।

বুধবার (২০ মার্চ) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এদিকে আজ উপজেলা পরিষদ নির্বাচনি আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধিত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গেজেট প্রসঙ্গে অতিরিক্ত সচিব জানান, তাতে সংশোধিত উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ও নির্বাচন পরিচালনা বিধিমালায় ইসির পাঠানো সব প্রস্তাবই গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়।

ইসির প্রস্তাব অনুযায়ী, প্রার্থীদের জন্য জামানত ১০ গুণ বাড়ানো হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমর্থনসূচক তালিকা জমার বিধান তুলে দেওয়া হয়েছে। এতে স্বতন্ত্র হিসেবে প্রার্থীদের ভোটে অংশ নেওয়া সহজ হবে। প্রচারণায় রঙিন পোস্টার ব্যবহার করতে পারবেন প্রার্থীরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় জনসংযোগ করতে পারবেন।

এ ছাড়া আরপিওর ২৫ ধারা অনুযায়ী প্রিসাইডিং অফিসারের ক্ষমতা বাড়ানো হয়েছে। কোনো ভোটকেন্দ্রে অনিয়ম হলে প্রিসাইডিং কর্মকর্তাকে ওই কেন্দ্রের ভোট বন্ধের ক্ষমতা দেওয়া হয়েছে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলন ইসি সচিব মো. জাহাংগীর আলম জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চার ধাপে।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, ১৮ মে হবে তৃতীয় ধাপের ভোট সর্বশেষ ২৫ মে হবে চতুর্থ ধাপের ভোট।

সারা দেশে সর্বমোট উপজেলা পরিষদ রয়েছে ৪৯৫টি। সাধারণত একাধিক ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারও ধাপে ধাপে এই নির্বাচন করার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৫৩ উপজেলায় নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল বৃহস্পতিবার

আপডেট সময় ০৯:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪