ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ কর্মীদের নিয়ে মতবিনিময় সভা কিশোর গ্যাং তো দূরে থাক, কোনো গ্যাংই থাকবে না—সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় নির্বাচনী উত্তাপে মৌলভীবাজারে যুবদল নেতাদের নামে ফেসবুক অপপ্রচার, থানায় দুই জিডি ধানের শীষের পক্ষে গণজোয়ার প্রচারণায় ইঞ্জিনিয়ার আমিরা রহমান ধানের শীষে বিজয় হলে রাজনগর–মৌলভীবাজারে শুরু হবে ব্যাপক উন্নয়ন: নাসের রহমান মৌলভীবাজারে গরুর খামারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ দুটি মতবিনিময় সভায় হিন্দু নেতাদের ধানের শীষে ঐক্যবদ্ধ সমর্থন নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই….সেনা প্রধান কুলাউড়ায় মাধবের টিলা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ

৩৪ দেশে ১৬ লাখ রোজাদারকে ইফতার করাবে সৌদি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • / ৮৪৯ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের ৩৪ দেশে ইফতারের আয়োজন করছে সৌদি আরব। এসব দেশের প্রায় ১৬ লাখ মুসলিম ইফতার গ্রহণের সুযোগ পাবে।

গত শনিবার (২৬ মার্চ) সৌদির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ ইফতারের এ প্রকল্প উদ্বোধন করেন।

আরব নিউজের খবরে জানা যায়, পবিত্র রমজান মাস আগামী ২ এপ্রিল শুরু হতে পারে। সেই হিসেবে ইফতার আয়োজনে সব ব্যবস্থাপনা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। বিভিন্ন দেশের সৌদি দূতাবাস ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে তা আয়োজন করা হবে।

এক বিবৃতিতে সৌদির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আলে শেখ জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে সারাবিশ্বের মুসলিমদের জন্য সেবামূলক প্রকল্পের অংশ হিসেবে এসব আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর নির্দেশনা অনুসারে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

করোনা মহামারি সংক্রমণরোধে গত বছর মাত্র ১৬টি দেশে ইফতার প্রকল্পের আয়োজন করে। এবছর করোনাবিধি মেনেই ৩৪ দেশে ইফতার আয়োজন করবে দেশটি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩৪ দেশে ১৬ লাখ রোজাদারকে ইফতার করাবে সৌদি

আপডেট সময় ০১:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২